ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
প্রধানমন্ত্রীর নাম করে বাবাকে বাইরে যাওয়া থেকে আটকাচ্ছেন মেয়ে (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 April, 2020, 2:32 PM
সর্বশেষ আপডেট: Thursday, 2 April, 2020, 2:45 PM

প্রধানমন্ত্রীর নাম করে বাবাকে বাইরে যাওয়া থেকে আটকাচ্ছেন মেয়ে (ভিডিও)

প্রধানমন্ত্রীর নাম করে বাবাকে বাইরে যাওয়া থেকে আটকাচ্ছেন মেয়ে (ভিডিও)

ভারতে প্রতিদিনই করোনায় মৃত এবং আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ক্রমশ উদ্বেগ বাড়ছে জনমনে। করোনার বিস্তার ঠেকাতে পুরো দেশ লকডাউনের আওতায় রয়েছে। এতে দেশজুড়ে বন্ধ রয়েছে ট্রেন, বাসসহ সব ধরনের পরিবহন। কিছু মানুষ এখনও সচেতন নন, বুঝতে পারছেন না, সতর্ক না হলে বিপদ কোন পর্যায়ে যেতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা শুনে যেন সতর্ক হয়ে গিয়েছে এক বাচ্চা মেয়ে।

শুধু নিজেই নয় বাবাকেও সেই কথা মনে করিয়ে দিয়ে বাইরে যেতে বারণ করছে, দরজা আগলে দাঁড়িয়ে রয়েছে।


অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু মঙ্গলবার এমনই একটি ভিডিও শেয়ার করেছেন। আর বাচ্চা মেয়েটির এমন কাণ্ড দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা, তারাও শিশুটির পাশে দাঁড়িছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি দরজা আটকে দাঁড়িয়ে রয়েছে শিশুটি। কখনও হাত মেলে দরজা আটকানোর চেষ্টা করছে, কখনও বা বুকের কাছে হাত দু’টি গুটিয়ে বাবাকে বলছে বাইরে যেও না। এমনকি বাবাকে আটকানোর জন্য সে প্রধানমন্ত্রীর কথাও মনে করিয়ে দিচ্ছে, “প্রধানমন্ত্রী বলেছেন করোনাভাইরাস থেকে বাঁচতে বাইরে না যেতে, ঘরে থাকতে। তুমি যেও না”।

প্রেমা খান্ডু জানিয়েছেন, ভিডিওটি অরুণাচল প্রদেশের। বাচ্চা মেয়েটির বাবাকে ভিডিওতে দেখা না গেলেও অরুণাচল মুখ্যমন্ত্রী পোস্টে জানিয়েছেন, ওই ব্যক্তি অফিসের জন্য বার হচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত মেয়ের কথা শুনে তিনি ঘরে ছিলেন না অফিসের উদ্দেশে রওনা দিয়েছিলেন তার উল্লেখ নেই প্রেমা খান্ডু পোস্টে।

ভিডিওটি পোস্ট হওয়ার ২৪ ঘণ্টা মধ্যেই ভাইরাল হয়ে যায়।

মঙ্গলবার পোস্ট হয় ভিডিওটি, এখনও পর্যন্ত প্রায় ৬৪ হাজার বার দেখা হয়েছে সেটি। আর নেটিজেনরা বাচ্চাটির বাবার প্রতি এমন আবদারে যেন তারাও সামিল হয়ে ওই ব্যক্তিকে বাইরে বেরতে বারণ করছেন।

বর্তমানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২০০০। এর মধ্যে ৫২ জনের মৃত্যু হয়েছে ১৪১ জন সুস্থ হয়ে গিয়েছেন।আক্রান্তের দিক দিয়ে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু, দিল্লি, উত্তরপ্রদেশ ও কর্ণাটক রাজ্য। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status