ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
ঘরের পাশে গৃহবধূর ঝুলন্ত লাশ, মৃত্যু নিয়ে ধোঁয়াশা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 2 April, 2020, 2:23 PM

ঘরের পাশে গৃহবধূর ঝুলন্ত লাশ, মৃত্যু নিয়ে ধোঁয়াশা

ঘরের পাশে গৃহবধূর ঝুলন্ত লাশ, মৃত্যু নিয়ে ধোঁয়াশা

নওগাঁর রাণীনগরে শেফালি আক্তার (৩৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রাতে রাগ করে বের হলে সকালে বাড়ির পাশে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শেফালি রাণীনগর উপজেলার পারইল বিশা গ্রামের আকবর হোসেনের মেয়ে এবং হাইজদি হোসেনের (৩৮) স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

তার স্বামী বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর সাংসারিক কাজ কর্ম নিয়ে তার সাথে কথা কাটা-কাটি হয়। এর পর রাগ করে কাপড় গুছিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পরে তাকে খোঁজা-খুজি করে আর পাওয়া যায়নি। সকালে বাড়ির পাশে গাছের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পাওয়া যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

শেফালির ভগ্নিপতি আব্দুস সামাদ (৫২) জানান, বিয়ের পর থেকে কারণে অকারণে তাদের মধ্যে দ্বন্দ্ব লেগেই আছে। এর আগে বেশ কয়েকবার বৈঠক করে আপোষ মিমাংসাও করা হয়েছে। এছাড়া বেশ কিছু দিন আগে স্বামী-দেবর মিলে শেফালিকে মারপিট করে এবং যৌনাঙ্গ থেতলে দেয়। তারপরেও সেটা সমাধান করা হয়েছে। এরপর হঠাৎ করেই আজ সকালে (বুধবার) লোক মারফত জানতে পারি শেফালি মারা গেছে। আমাদের ধারণা, তাকে হত্যা করে হয়তো গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

সুরতহাল প্রস্তুতকারী ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই সেলিনা আক্তার বলেন শেফালির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, শেফালি মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status