ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
সাংসদ শামসুর রহমান শরীফের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 2 April, 2020, 12:33 PM
সর্বশেষ আপডেট: Thursday, 2 April, 2020, 1:02 PM

সাংসদ শামসুর রহমান শরীফের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক

সাংসদ শামসুর রহমান শরীফের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক

পাবনা -৪ আসনের সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। (ইন্নারাজেউন)


ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান জাতীয় সংসদে পাঁচবার আটঘরিয়া-ঈশ্বরদীর (পাবনা-৪) মানুষের প্রতিনিধিত্ব করা ডিলু। এই রাজনীতিবিদ আমৃত্যু পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

এমপি এনামুল হক আজ এক শোকবার্তায় বলেন, শামসুর রহমান শরীফের মৃত্যুতে বাংলাদেশ একজন বীর মুক্তিযোদ্ধা ও অভিজ্ঞ রাজনীতিবিদকে হারালো।  বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ  এবং আধুনিক ভূমি ব্যবস্থাপনায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিদেহি আত্মার মাগফেরাত কামনা করেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status