ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু করলেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানিরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 April, 2020, 12:16 PM

করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু করলেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানিরা

করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু করলেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানিরা

অস্ট্রেলিয়ার গবেষকরা গবেষণাগারে করোনাভাইরাসের দু'টি ভ্যাকসিনের পরীক্ষা শুরু করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেই দু'টি ভ্যাকসিন প্রাণীর ওপর প্রয়োগের অনুমতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। জানা গেছে, ওই দু'টি ভ্যাকসিন আবিষ্কার করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং মার্কিন কম্পানি
ইনোভিও ফার্মাসিউটিক্যাল।

ভ্যাকসিনগুলো করোনাভাইরাসের চিকিৎসায় কার্যকর হয় কিনা এবং সেসব ভ্যাকসিন মানুষের জন্য নিরাপদ কিনা তা মূল্যায়ন করবে অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থা।

এদিকে করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের জন্য বিশ্বের বিভিন্ন দেশে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানিরা। তবে এখন পর্যন্ত করোনা চিকিৎসার কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। গবেষকরা বলছেন, কবে নাগাদ ভ্যাকসিন বাজারে আসবে তা এখনই নিশ্চিতভাবে জানানো যাচ্ছে না। তবে অন্তত এক থেকে দেড় বছর সময় লাগতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status