ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
করোনায় প্রাণ গেল পদ্মশ্রী জয়ী সঙ্গীতশিল্পী নির্মল সিংয়ের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 April, 2020, 10:53 AM

করোনায় প্রাণ গেল পদ্মশ্রী জয়ী সঙ্গীতশিল্পী নির্মল সিংয়ের

করোনায় প্রাণ গেল পদ্মশ্রী জয়ী সঙ্গীতশিল্পী নির্মল সিংয়ের

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের পদ্মশ্রী বিজেতা শিখ ধর্মীয় সঙ্গীতশিল্পী নির্মল সিং। বৃহস্পতিবার ভোর ৪.৩০ মিনিটে অমৃতসরে তাঁর জীবনাবসান হয়। স্বর্ণমন্দিরে প্রাক্তন 'হাজুরি রাগি' ছিলেন তিনি।

জানা গেছে, বুধবার তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়।

এর আগে, পাঞ্জাবের বিপর্যয় মোকাবেলা দপ্তরের বিশেষ মুখ্য সচিব কেবিএস সিধু জানিয়েছিলেন,  ব্রংকিয়াল অ্যাজমা থাকায় তাঁক ঝুঁকি ক্রমেই বাড়ছে।'

সম্প্রতি বিদেশ থেকে ঘুরে এসে শ্বাসকষ্ট শুরু হয় নির্মল সিং-এর। তাঁকে ৩০ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়।

বিদেশ থেকে ফেরার পর দিল্লি, চণ্ডীগড় ও অন্যান্য কয়েকটি জায়গায় বিরাট জমায়েতে অংশ নিয়েছিলেন তিনি।

১৯ মার্চে চণ্ডীগড়ের বাড়িতে তিনি ও তাঁর পরিবার এবং আত্মীয়স্বজনেরা কীর্তনের আসর বসিয়েছিলেন।

নির্মল সিং-এর দুই কন্যা, পুত্র, স্ত্রী, চালক ও আরও ৬ জনকে হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।

প্রসঙ্গত, ২০০৯ সালে পদ্মশ্রী জেতেন নির্মল সিং। গুরু গ্রন্থ সাহিবের গুরবানির ৩১ রাগে বিশেষ পারদর্শিতার জন্য তাঁর খ্যাতি রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status