ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
হাসপাতালের ভেতরেই করোনাভাইরাসের বাসা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 April, 2020, 6:59 PM

হাসপাতালের ভেতরেই করোনাভাইরাসের বাসা!

হাসপাতালের ভেতরেই করোনাভাইরাসের বাসা!

হাসপাতালের বেড খালি নেই। এক ভেন্টিলেটরে শ্বাস নিচ্ছে দুটি প্রাণ। ডাক্তার, নার্সরা সাধ্যমতো চেষ্টা করে চলেছেন সবাইকে বাঁচাতে। অনেককেই আবার বাঁচাতে না পেরে ভেঙে পড়ছেন তারা। এমনই বিভীষিকাময় পরিস্থিতি এখন যুক্তরাষ্ট্রে। প্রতিক্ষণে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। চোখের পলকে মৃতের সংখ্যাটা পরিবর্তিত হচ্ছে।

হাসপাতালে তিল ধারনের জায়গা নেই। দুর্ভাগ্যবশত যারা এরই মধ্যে মারা গেছেন, তাদের দেহের ঠাঁই মিলছে হিমায়িত ট্রাকে। নিউ ইয়র্কে হাসপাতালগুলো অনেক আগেই তাদের ধারণ ক্ষমতা হারিয়েছে। একটি শয্যা তখনই খালি হচ্ছে যখন ওই শয্যাতে থাকা কেউ ওপারে চলে যাচ্ছেন।

বলা হচ্ছে, এত গুরুতর পরিস্থিতি অনেকে নিজের চোখে দেখছেন, নিজের কানে শুনছেন তারপরও অনুধাবন করছেন না তেমন করে, কেননা তারা এখনো অযথা বাড়ির বাইরে বের হচ্ছেন। বিভিন্ন রাজ্য কঠোর পদক্ষেপ নেয়ার পরেও অনেকে বিভিন্ন অজুহাতে বাইরে বের হচ্ছেন।

এই মুহূর্তে হাসপাতালের ভেতরেই ভাইরাসের বাসা। ফলে জনগণকে সাধারণ সমস্যায় হাসপাতালে যেতে নিষেধ করা হচ্ছে। করোনায় আক্রান্ত না হলেও হাসপাতালে গেলে নিশ্চিত করোনায় ধরবে।

নিউইয়র্কের কনি আইল্যান্ড হসপিটালের ডা. মুহাম্মদ জামান জানান কেন মানুষদের বাড়িতে থাকার অনুরোধ করা হচ্ছে। কারো জ্বর গলা ব্যথা হলে, বলা হচ্ছে হাসপাতালে না যেতে। এর কারণ, এই মুহূর্তে হাসপাতালগুলোতে বাসা বেধেছে করোনাভাইরাস, তাই যারা জ্বর গলা ব্যথা নিয়ে যেতে চাইছেন হাসপাতালে তারা যদি আগে থেকে করোনাভাইরাসে সংক্রমিত না হয়ে থাকেন, হাসপাতালে গিয়ে সংক্রমিত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status