ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬ ● ১ কার্তিক ১৪৩৩
শিপিং কনটেইনারে ৬৪ দেহ, জীবিত উদ্ধার ১৪
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 25 March, 2020, 1:58 PM

শিপিং কনটেইনারে ৬৪ দেহ, জীবিত উদ্ধার ১৪

শিপিং কনটেইনারে ৬৪ দেহ, জীবিত উদ্ধার ১৪

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, মোজাম্বিকের টেটে চেকপোস্টে সীলগালা অবস্থায় শিপিং কনটেইনার থেকে ৬৪ জনের দেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সংস্থাটি জানিয়েছে, উদ্ধার হওয়া দেহগুলো পুরুষদের।

তবে ১৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে। তাদেরকে স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা জানিয়েছেন, ইথিওপিয়া থেকে এসেছেন। কনটেইনারটি ছিল একটি ট্রাকে। ট্রাকচালক এবং তার সহকারী মোজাম্বিকের নাগরিক।

ট্রাকচালক জানিয়েছেন, অর্থের বিনিময়ে ওই কনটেইনার বহন করছিলেন তিনি। তবে কনটেইনারে কী আছে, তা তিনি জানতেন না। বিষয়টি তদন্ত করে দেখছে মোজাম্বিকের পুলিশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status