ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬ ● ৩১ আশ্বিন ১৪৩৩
নিজে থেকে করোনা রোধে ম্যালেরিয়া প্রতিষেধক hydroxychloroquine কিনবেন না
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 25 March, 2020, 1:01 PM

নিজে থেকে করোনা রোধে ম্যালেরিয়া প্রতিষেধক hydroxychloroquine কিনবেন না

নিজে থেকে করোনা রোধে ম্যালেরিয়া প্রতিষেধক hydroxychloroquine কিনবেন না

চিকিত্ৎকদের পরামর্শ না নিয়ে এমনি দোকান থেকে ম্যালেরিয়ার প্রতিষেধক ওষুধ কিনবেন না করোনাভাইরাস রোধে। সাধারণ মানুষকে এই পরামর্শ দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।


করোনাভাইরাসের চিকিৎসার জন্য পরীক্ষামূলক ভাবে hydroxychloroquine ড্রাগ ব্যবহার করার অনুমতি দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। কিন্তু তারপর থেকে দেখা যাচ্ছে, সাধারণ মানুষও hydroxychloroquine কিনে নিচ্ছেন ওষুধের দোকান থেকে। এটির বিরুদ্ধে মানুষকে সচেতন করল কেন্দ্র।


hydroxychloroquine ব্যবহারে কিছুটা ইতিবাচক ফলাফল পাওয়া গিয়েছে করোনার বিরুদ্ধে। কিন্তু এখনও অনেক ক্লিনিকাল ট্রায়াল হওয়া বাকি, এটা হলফ করে বলার জন্য এই ওষুধে করোনা সারে। আইসিএমআরের, এপিডেমোলজি বিভাগের প্রধান জানিয়েছেন যে পরীক্ষামূলক ভাবে কিছু মানুষকে এই ওষুধ দেওয়া হচ্ছে। সেটি খুব অল্প সংখ্যক লোক, যাদের ওপর আমরা নজর রাখছি। এটা সবার জন্য নয়। সাধারণ মানুষকে ওষুধের দোকান থেকে hydroxychloroquine কিনতে মানা করেন তিনি।


যে সব স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছেন, কিন্তু এখনও কোনও শরীরে করোনার চিহ্ন নেই, তাদের প্রাথমিক চিকিৎসার জন্য hydroxychloroquine ব্যবহার করা হচ্ছে।


এছাড়াও ১৫ বছরের নিচের ও ৬০ বছরের ওপরের মানুষদের এই ড্রাগ ব্যবহার করা উচিত না। তাই কিছুতেই নিজের থেকে এই ওষুধ খাবেন না, সাবধান করছেন বিশেষজ্ঞরা।


আপাতত hydroxychloroquine রফতানি করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। দিল্লির ড্রাগ কন্ট্রোল অফিসার অতুল নাসা জানিয়েছেন যে তারা কেমিস্টদের জানিয়ে দিয়েছেন প্রেসক্রিপশন ছাড়া যেন কোনও ভাবেই hydroxychloroquine বিক্রি না করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status