ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬ ● ৩১ আশ্বিন ১৪৩৩
জাহাজের মেঝেতে ১৭ দিন বেঁচে ছিল করোনাভাইরাস!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 25 March, 2020, 11:45 AM

জাহাজের মেঝেতে ১৭ দিন বেঁচে ছিল করোনাভাইরাস!

জাহাজের মেঝেতে ১৭ দিন বেঁচে ছিল করোনাভাইরাস!

নতুন গবেষণায় দেখা গেছে, যাত্রীবাহী জাহাজের ধাতব মেঝেতে ১৭ দিন পরেও করোনাভাইরাসের উপস্থিতি ছিল। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি যে কেবিনে ছিলেন, তিনি সেখান থেকে বের হয়ে যাওয়ার ১৭ দিন পর পরীক্ষা করে এটি দেখা গেছে।

জানা গেছে, ডায়মন্ড প্রিন্সেস যাত্রীবাহী জাহাজে ওই ঘটনা প্রত্যক্ষ করা হয়েছে। গবেষকরা জানিয়েছেন, পরীক্ষার জন্য কেবিনটি জীবাণুনাশক না করে রেখে দেওয়া হয়েছিল। তবে ঠিক কিভাবে এতো দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে ভাইরাসটি, তা উদঘাটন করতে পারেননি গবেষকরা। বিষয়টি জানার পর থেকেই গবেষকদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে।
 
মার্কিন গবেষক এবং সেন্টার ফর ডিজিস অ্যান্ড কন্ট্রোল প্রিভেনশনের প্রধান ডা. টম প্রিডেন বলেন, মশা যেমন ম্যালেরিয়া ছড়ায়, এঁটেল পোকা রোগ ছড়ায়, তেমনি জাহাজে এটি ছড়িয়ে গেছে। কিন্তু কিভাবে এটি ছড়াল, তা এখনো জানা যায়নি।

এদিকে ডায়মন্ড প্রিন্সেস এবং গ্র্যান্ড প্রিন্সেস যাত্রীবাহী জাহাজে আট শতাধিক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে অন্তত ১০ জন মারা গেছেন।

জানা গেছে, আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়া ১৭.৯ শতাংশের শরীরে কোনো ধরনের লক্ষণ প্রকাশ পায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status