ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬ ● ২৮ আশ্বিন ১৪৩৩
নিউইয়র্কে করোনায় আক্রান্ত ২১১ পুলিশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 25 March, 2020, 11:03 AM

নিউইয়র্কে করোনায় আক্রান্ত ২১১ পুলিশ

নিউইয়র্কে করোনায় আক্রান্ত ২১১ পুলিশ

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) ২১১ সদস্যকে আইসোলেশনে নেয়া হয়েছে। ইতোমধ্যেই নিউ ইয়র্ক সিটির পার্কগুলোতে টহল শুরু করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) স্থানীয় পুলিশ অধিদফতর এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

পুলিশের এক কর্মকর্তা জানান, এনওয়াইপিডির সদস্যদের মধ্যে ১৭৭ জন ইউনিফর্ম অফিসার, বাকিরা সাদা পোশাকের। এনওয়াইপিডি পার্ক এবং রাস্তায় টহল শুরু করেছে যেন বাসিন্দারা উপযুক্ত সামাজিক দূরত্ব (সোশ্যাল ডিসট্যান্স) বজায় রাখেন।

এছাড়া দেশটিতে গাড়ি সাইট পার্কিং ৩১ মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে। ফেডারেল সরকার ৪০০ সেট পূর্ণাঙ্গ চিকিৎসা সামগ্রী (ভেন্টিলেটর) সরবরাহ করেছে, যা নিউ ইয়র্ক সিটির হাসপাতালগুলোতে বিতরণ করা হবে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ১৩৬ জন। এদিন নতুন রোগী শনাক্ত হয়েছেন ৯ হাজার ৫৫৩ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ২৮৭ জন, মৃত্যু হয়েছে ৬৮৯ জনের। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status