প্রাণঘাতী করোনার ভ্যাকসিন তৈরী করছে সৌদি আরব। প্রথমে পরীক্ষামূলকভাবে পশুর শরীরে দেওয়া হচ্ছে এই ভ্যাকসিন, এরপর কয়েকমাসের মধ্যে তা মানুষের শরীরে দেওয়া শুরু হবে বলে বলছে রিয়াদ। জেদ্দাহের কিং ফাহাদ মেডিক্যাল রিসার্চ সেন্টারের ভ্যাকসিন বিভাগের প্রধান জাসওয়ান্ত সিং বলেন, করোনার ভ্যাকসিন এরই মধ্যে আবিষ্কারের পথে যাতে আরো সপ্তাহখানেক সময় লাগবে।
চিকিৎসকের এই কথার প্রেক্ষিতে টেলিভিশনের টকশোতে উপস্থিত একই হাসপাতালের গবেষক আনোয়ার হাসিম জানান , এরই মধ্যে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন তৈরী হয়েছে যা এখন পশুদের শরীরের পরীক্ষামূলক ভাবে দেওয়া হচ্ছে। এর কার্যকারিতা বুঝতে মোটামুটি ২ মাস সময় লাগবে। কিন্তু সৌদিতে ভ্যাকসিনগুলো বানানোর পর্যাপ্ত কারখানা নেই বলে বলছেন তিনি। এই মুহূর্তে করোনাভাইরাস প্রতিরোধ ও নির্মূলের কার্যকর ভ্যাকসিন খুঁজতে তিনি অন্যান্য সৌদি আঞ্চলিক কেন্দ্রের সাথেও যোগাযোগ করছেন।