ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
এদের মানুষ করবে কে?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 24 March, 2020, 10:37 PM

এদের মানুষ করবে কে?

এদের মানুষ করবে কে?

কভিড-১৯ নামের নতুন করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়েছে বিশ্বব্যাপী। ভাইরাস থেকে সুরক্ষা বাঁচ‌তে সামাজিক দূরত্ব বজায় রাখ‌তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সরকা‌রের পক্ষ থে‌কে বার বার বলা হ‌চ্ছে। এমন‌কি ক‌রোনা প‌রি‌স্থি‌তির কার‌ণে মা‌ঠে নামা‌নো হ‌য়ে‌ছে সেনাবা‌হিনী।


‌ঠিক এমন পরিস্থিতিতে সামা‌জিক যোগা‌যোগ মাধ্যম ফেসবু‌কে মানুষ‌ বোঝাই এক‌টি ফে‌রির ছবি ভাইরাল হয়েছে। ছ‌বি‌টি‌তে দেখা যা‌চ্ছে, মানুষ বোঝাই এক‌টি ফে‌রি নদী পার হ‌চ্ছে। ফেরিটিতে যানবাহন বল‌তে শুধুমাত্র এ‌কটি প্রাই‌ভেটকার দেখা যা‌চ্ছে। তাছাড়া পু‌রো ফেরি মানু‌ষে প‌রিপূর্ণ।

ছ‌বি‌টি সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে ছ‌ড়ি‌য়ে পড়ার পর মানু‌ষের স‌চেতনতা নি‌য়ে প্রশ্ন উঠেছে। গণমাধ্যমকর্মী সা‌দ্দিফ অ‌ভি ওই ছ‌বিটি তার টাইম লাই‌লে পোস্ট ক‌রে লি‌খে‌ছেন, উড়ছি কেন? কেউ জানেনা! যাচ্ছি কতদূর? আজন্ম এক পাপের বোঝা কাঙ্ক্ষিত ভাংচুর।

গণমাধ্যম কর্মী শ‌রিয়ত খান ছবি‌টি তার টাইম লাই‌নে শেয়ার ক‌রে ব্যাঙ্গ ক‌রে ‌লি‌খে‌ছেন, করোনা মোকাবিলা এবার হবেই


সা‌বেক ছাত্রলীগ নেতা আ‌সিফ ইকবাল অ‌নিকও ছ‌বি‌টি পোস্ট ক‌রে‌ছেন। তি‌নিও ক্যাপশ‌নে ব্যাঙ্গাক্তক উ‌ক্তি লি‌খে‌ছেন। তি‌নি লে‌খেন, আমরা অবশ্যই করোনা’র চাইতে শক্তিশালী.

রাজধানীর তেজগাও ক‌লে‌জের প্রভাষক অ‌হিদুর রহমান ছ‌বি‌টি পোস্ট ক‌রে লি‌খে‌ছেন, এদের কে মানুষ করবে!

ছ‌বি‌টি ভাইরাল হওয়ার এক‌দিন আ‌গে কমলাপুর রেল স্টেশ‌নের টি‌কিট কাউন্টা‌রে জনসমাগ‌মের আরো এক‌টি ছ‌বি সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে ভাইরাল হ‌য়ে‌ছিল।

উ‌ল্লেখ্য, বিশ্বব্যাপী ছ‌ড়ি‌য়ে পরা করোনা ভাইরাস থে‌কে সুর‌ক্ষিত থাক‌তে জনসমাগম এ‌গি‌য়ে চলার নির্দেশনা দিচ্ছেন বি‌শেষজ্ঞরা। এমন‌কি মস‌জিদ, ম‌ন্দির, গীর্জা, প্যা‌গোডাসহ বি‌ভিন্ন ধর্মীয় উপাসনালয়ে না যাওয়ার পরামর্শ দেয়া হ‌চ্ছে। এমন‌কি কোলাকু‌লি কিংবা করমর্দন কর‌তেও নিরুৎসা‌হিত করা হ‌চ্ছে এবং বার বার হাত ধোয়ার পরামর্শ দেয়া হ‌চ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status