ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতে করোনা ছড়িয়ে দেয়ার ষড়যন্ত্র করছেন চীনা প্রেসিডেন্ট!
নতুন সময ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 March, 2020, 12:08 PM

ভারতে করোনা ছড়িয়ে দেয়ার ষড়যন্ত্র করছেন চীনা প্রেসিডেন্ট!

ভারতে করোনা ছড়িয়ে দেয়ার ষড়যন্ত্র করছেন চীনা প্রেসিডেন্ট!

গতকাল সোমবার ভারতের মুজফফরপুরের একটি আদালতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতে চীনের রাষ্ট্রদূত সান ওয়েডংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

'করোনাভাইরাস ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রে' জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে ওই দুজনের বিরুদ্ধে।

জানা গেছে, ১১ এপ্রিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) এর আদালতে এই বিষয়ে শুনানি হবে।

অ্যাডভোকেট সুধীর কুমার ওঝা ওই অভিযোগে দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে যে, এই দুজনই করোনাভাইরাস ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে।

এদিকে, ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতজুড়ে কমপক্ষে ১১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৭ জনই বিদেশী নাগরিক।

আর এই তথ্য প্রকাশিত হওয়ার পরই ওই অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এই ভাইরাসে এখন পর্যন্ত দেড় শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। এতে আক্রান্ত হয়েছে দেড় লাখেরও বেশি মানুষ।

সূত্র : আউটলুক

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status