ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিজান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 10:36 PM

সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিজান

সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিজান

বিদ্যমান আইনে পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ব্যাগ তৈরি ও বিক্রয় নিষিদ্ধ। কিন্তু সেই নিষিদ্ধ পলিথিনই সিরাজগঞ্জে উৎপাদিত হচ্ছে।

সোমবার রাতে শহরের চররায়পুর এলাকায় অভিযান চালিয়ে এমন কারখানার সন্ধান পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এজন্য ‘আয়াত প্রিন্টিং এন্ড প্যাকেজিং’ নামে ওই কারখানাকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ উৎপাদিত পলিথিন জব্দ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান,গোপন সংবাদের ভিত্তিতে সদরের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে র‍্যার ১২ এর সহযোগিতায় সদরের চররায়পুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় আয়াত প্রিন্টিং এন্ড প্যাকেজিং নামক পলিথিন কারখানার সন্ধান পান আদালত। যেখানে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিন উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল।

আবাসিক এলাকায় কোন ধরনের বৈধ কাগজপত্র ছাড়া ক্ষতিকর পলিথিন উৎপাদিত হচ্ছে যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এছাড়াও উক্ত কারখানার পরিবেশ ছাড়পত্র, ফায়ার সার্ভিসের ছাড়পত্র, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শনের সনদপত্র, ট্রেড লাইসেন্স নেই। কোন বৈধ কাগজপত্র ছাড়া নিষিদ্ধ পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন উৎপাদন ও বাজারজাত করার অপরাধে আয়াত প্রিন্টিং এন্ড প্যাকেজিং এর মালিক বাবলুকে দুই লক্ষ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয় ও পলিথিন জব্দ করা হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম ও র‍্যাব ১২ এর সদস্যবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status