ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
মিষ্টি মারিয়ার ‘বিয়ে বাণিজ্য’!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 10:31 PM

মিষ্টি মারিয়ার ‘বিয়ে বাণিজ্য’!

মিষ্টি মারিয়ার ‘বিয়ে বাণিজ্য’!

এই সময়ের মডেল-অভিনেত্রী মিষ্টি মারিয়া। সাংস্কৃতিক অঙ্গনের পথচলায় একাধারে নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করছেন তিনি। সঙ্গীত ও নৃত্যচর্চাও করেন। এছাড়া উপস্থাপনারও অভিজ্ঞতা রয়েছে। সেই ধারাবাহিকতায় ‘বিয়ে বাণিজ্য’ নামের ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি।

যেখানে দেখা যাবে, এক প্রতারকের ফাঁদে পড়ে তাকে বিয়ে করেছেন মিষ্টি মারিয়া। বিয়ের পরেই তারও মুখোশ খুলে যায়। মারিয়াও কম যান না। তার মধ্যেও লোভ কাজ করে। এমনি এক রহস্যময় গল্পে নির্মাণ নির্মিত হয়ে ৬ পর্বের ধারাবাহিক নাটক ‘বিয়ে বাণিজ্য’।

বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক টিপু আলম মিলনের গল্পে এটি নির্মাণ করেছেন আকাশ রঞ্জন। শিগগিরই এটি প্রচারে আসবে।নাটকটিতে মিষ্টি মারিয়া ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রাশেদ মামুন অপু ও নুরে আলম নয়ন।

মিষ্টি মারিয়ার টার্গেট চলচ্চিত্র। তার অভিনীত ভালোবাসার উত্তাপ ও আলোয় ভুবন ভরা ছবিগুলো মুক্তি পেয়েছে। আরো বেশ কয়েকটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। এর বাইরে লেখালেখিও করে যাচ্ছেন তিনি। ২০১৮ সালের বইমেলায় তার লেখা ‘কন্যা’, ২০১৯ সালে ‘আলেয়া’ ও ২০২০ সালে ‘অদৃশ্য স্পর্শ’ গল্পগ্রন্থ প্রকাশ হয়।

সর্বশেষ আমীরুল ইসলাম পরিচালিত ‘আলোয় ভুবন ভরা’ ও শহীদুল আলম সাচ্চুর ‘ভালোবাসার উত্তাপ’ শিরোনামের সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করেছেন মিষ্টি। দুটি সিনেমাই প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status