ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
ভয়াবহ তথ্য দিলো আবহাওয়া অফিস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 9:54 PM

ভয়াবহ তথ্য দিলো আবহাওয়া অফিস

ভয়াবহ তথ্য দিলো আবহাওয়া অফিস

আগামী দুই মাসে বড় দুটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে তীব্র তাপপ্রবাহও বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া অফিসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস থেকে জানা যায়, মার্চ মাসে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক (৩৪-৩৬ ডিগ্রি) অপেক্ষা সামান্য কম থাকার সম্ভাবনা আছে। তবে মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে একটি মৃদু অথবা মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যেতে পারে। যার মাত্রা মৃদুর ক্ষেত্রে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি আর মাঝারির ক্ষেত্রে ৩৮ থেকে ৪০ ডিগ্রি।

মার্চ মাসের শেষ সপ্তাহে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যার সম্ভাবনাও রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, স্বাভাবিক/স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ মাসে। বঙ্গোপসাগরে এক থেকে দু’টি নিম্নচাপ হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া দেশের উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত বজ্রসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। এ মাসে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে ৪০ ডিগ্রির বেশি একটি তীব্র তাপপ্রবাহ এবং অন্যত্র ১ থেকে ২টি মৃদু অথবা মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে বজ্রসহ সারাদেশে কালবৈশাখী ঝড় হতে পারে। এ মাসে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ এবং অন্যত্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status