ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
মানিকগঞ্জে কোয়ারেন্টিনে ৫৯ জন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 8:23 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 10 March, 2020, 8:29 PM

মানিকগঞ্জে কোয়ারেন্টিনে ৫৯ জন

মানিকগঞ্জে কোয়ারেন্টিনে ৫৯ জন

মানিকগঞ্জে বিদেশফেরত ৫৯ ব্যক্তিকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। চীন, ইতালি, দক্ষিণ আফ্রিকা, কুয়েত, সৌদি আরব ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে তারা এসেছেন।

তাদের মধ্যে সদর উপজেলায় ৩২ জন, শিবালয়ে ৬ জন, সাটুরিয়ায় ১৮ জন, দৌলতপুরে দুই জন এবং সিঙ্গাইরে একজন রয়েছেন।

মঙ্গলবার বিকেলে জেলার সিভিল সার্জন একেএম আনোয়ারুল আমিন আখন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় নিজেদের বাড়িতে এসেছেন।

এসব বিদেশ ফেরতদের মধ্যে চারজন নারী রয়েছেন। তাদের সবাইকে নিজ নিজ বাড়িতে বিশেষ ব্যবস্থায় (হোম কোয়ারেন্টিনে) রাখা হয়েছে। তাদের পরিবারের সদস্যদেরও বাড়ির ভেতরে রাখা হয়েছে।

তিনি বলেন, তাদের সবার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। কারো কোনো সমস্যা পাওয়া যায়নি।

সিভিল সার্জন বলেন, এই ৫৯ জন ও তাদের পরিবারের কাউকে বাড়ি থেকে বাইরে বের হতে দেয়া হচ্ছে না। উপজেলা প্রশাসন, পুলিশ এবং স্বাস্থ্যকর্মীরা সেখানে দায়িত্ব পালন করছেন।

ডিসি এসএম ফেরদৌস জানান, মানিকগঞ্জ পৌরসভার কেওয়ারজানী এলাকায় আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউশনে নতুন ভবনে ১০০ শয্যার কোয়ারেন্টিন ইউনিট খোলা হয়েছে। বিদেশ থেকে আসা ব্যক্তিদের স্বাস্থ্যগত কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে তাকে সেখানে পাঠানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status