ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
করোনায় আক্রান্ত সন্দেহে হাসপাতাল থেকে পালালেন এক নারী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 7:33 PM

করোনায় আক্রান্ত সন্দেহে হাসপাতাল থেকে পালালেন এক নারী

করোনায় আক্রান্ত সন্দেহে হাসপাতাল থেকে পালালেন এক নারী

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহ করায় হাসপাতাল থেকে পালিয়েছেন সৌদি ফেরত এক নারী।

মঙ্গলবার দুপুরে নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। ভর্তি রেজিস্টার অনুযায়ী ওই নারী দক্ষিণ সুরমার মোগলাবাজার ইসলামপুর এলাকার বাসিন্দা। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ সিভিল সার্জনকে জানান।

সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, সৌদি ফেরত ওই নারী দেশে আসার পর জ্বর হলে মঙ্গলবার হাসপাতালে যান। এ সময় তার কাছ থেকে বিস্তারিত তথ্য শুনে তাকে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হতে বলেন। এছাড়া কিছু পরীক্ষা-নিরীক্ষা দেন। কিছুক্ষণ পরই হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি। তার দেয়া ঠিকানায় যোগাযোগ করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status