ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
দরজায় হাজির করোনা, নিজেকে বাঁচাতে বাড়ি-অফিস বা রাস্তাঘাটে যা করবেন...
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 March, 2020, 10:15 PM
সর্বশেষ আপডেট: Sunday, 8 March, 2020, 10:25 PM

দরজায় হাজির করোনা, নিজেকে বাঁচাতে বাড়ি-অফিস বা রাস্তাঘাটে যা করবেনins class=

দরজায় হাজির করোনা, নিজেকে বাঁচাতে বাড়ি-অফিস বা রাস্তাঘাটে যা করবেন

বিশ্বজুড়ে মোট ৬৭টি দেশে ছড়িয়ে পড়েছে ভয়ংকর করোনা ভাইরাস। রেহাই নেই বাংলাদেশেরও। ৩ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় তৎপর প্রশাসন। আতঙ্কিত না হয়ে তার আগে দেখে নিন কী ভাবে ছড়িয়ে পড়ে এই ভাইরাস আর কী ভাবেই বা এই মারাত্মক ভাইরাসের করাল গ্রাস থেকে বাঁচবেন!


কী ভাবে ছড়িয়ে পড়ে করোনা?

মানুষ থেকে মানুষেই ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। করোনা ভাইরাসে আক্রান্ত কারও হাঁচি বা কাশির সময়ে মুখ যদি না ঢাকেন তাহলে হাঁচি-কাশির সেই ছিটেফোঁটা থেকে ওই জায়গায় উপস্থিত কারও করোনাভাইরাস ছড়িয়ে পড়ার অনেক সম্ভাবনা থাকে।

গবেষকদের পরামর্শ, এই রোগের লক্ষণ ধরা পড়ার আগেই অন্য কারও শরীরে ছড়িয়ে পড়তে পারে করোনা ভাইরাস।

করোনা ছড়িয়ে পড়া কী ভাবে আটকাবেন এবং নিরাপদই বা থাকবেন কী ভাবে-


খুব সাধারণ কিছু নিয়ম মেনে চলললেই সহজে নিরাপদ থাকা সম্ভব। জেনে নিন-

১. নিজের স্বাস্থ্যবিধি নিজেই সযত্নে মেনে চলুন।

২. এই সময়ে কারও সঙ্গে হ্যান্ডশেক করার কথা মাথাতেই আনবেন না।

৩. নিজের চোখ, নাক এবং মুখ নিজেই ছোঁবেন না।

৪. কমপক্ষে ২০ সেকেন্ডের জন্য ভালো করে সাবান দিয়ে নিজের হাত ধুয়ে ফেলুন। বাথরুম যাওয়ার পর, খাওয়ার আগে এমনকী হাঁচি বা কাশির পরেও হাত ধুয়ে ফেলুন। অ্যালকোহল-যুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, যাতে কমপক্ষে ৬০ শতাংশ অ্যালকোহল থাকবে, যদি না সাবান এবং পানি খুব শিগগিরই না পান।

৫. হাঁচিকাশির সময়ে নিজের নাক এবং মুখ টিস্যু পেপার দিয়ে ঢাকুন। আর সেই টিস্যু ব্যবহার করা হয়ে গেলে অতি অবশ্যই তা ডাস্টবিনে ফেলে দেবেন।

৬. শরীর খারাপ লাগলে এই সময়ে কোনও মতেই বাড়ির বাইরে বেরোবেন না।

৭. যাঁদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে এই কয়েকটা দিন তাঁদের পাশে ঘেষবেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হচ্ছে যে, যিনি হাঁচছেন বা কাশছেন তার থেকে কমপক্ষে ২ মিটার দূরত্ব বজায় রাখা উচিত।

৮. রাস্তাঘাটে যত্রতত্র থুতু ফেলা বন্ধ করুন।

৯. রাস্তাঘাটের পশুদের থেকে দূরত্ব অবলম্বন করুন।

১০. কাঁচা মাংস বা অর্ধসিদ্ধ মাংস খবরদার খাবেন না এই সময়।

১১. আর এখনই যদি জ্বর এবং সর্দিকাশি খুব পরিমাণে দেখা দেয়, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখান।


কর্মক্ষেত্রেও জরুরি স্বাস্থ্যবিধি মেনে চলা-

কর্মক্ষেত্রেও COVID-19 ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জরুরি ঠিকঠাক স্বাস্থ্যবিধি মেনে চলা। কী ভাবে মেনে চলবেন দেখুন এখানে-

১. প্রতিদিন পরিষ্কার করুন ডেস্ক, টেবল, টেলিফোন, কিবোর্ড ইত্যাদি অফিসের জরুরি জিনিসপত্র।

২. অফিসের প্রত্যেক সহকর্মীর হ্যান্ডওয়াশ নিশ্চিত করতে পোস্টার লাগান অফিসেই।

৩. নিশ্চিত করুন যাতে হ্যান্ড সানিটাইজার অফিসে যেন অতি অবশ্যই থাকে।

৪. নিঃশ্বাসের সমস্যা এড়াতে মাস্ক অতি অবশ্যই ব্যবহার করুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status