ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
এবার ওয়েস্টিনে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 8 March, 2020, 3:39 PM

এবার ওয়েস্টিনে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

এবার ওয়েস্টিনে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

শামিমা নূর পাপিয়ার অপকর্মের স্থান রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে এবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের অভিযোগে একজন প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী। তবে গ্রেফতারের আগেই ওই ব্যবসায়ী উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন।

ধর্ষণের ঘটনা গত জানুয়ারির মাঝামাঝি সময়ে ঘটলেও তা জানাজানি হয় সম্প্রতি। গুলশান থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই তরুণী গত ১০ ফেব্রুয়ারি গুলশান থানায় মামলা করেন। তবে ১৫ দিন আগে মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার আসামি হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন বলে জানান তিনি।

এ ব্যাপারে পিবিআই ঢাকা মহানগর দক্ষিণের পুলিশ সুপার শাহাদাত হোসেন বলেন, মামলা তদন্তের দায়িত্ব পেয়েছি বেশিদিন হয়নি। মামলাটির আগের তদন্তকারী কর্মকর্তা ওয়েস্টিন হোটেল থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করেছেন, যা আমরা হাতে পেয়েছি। আর সাক্ষীদের জবানবন্দিও নিয়েছি। তবে মেডিকেল রিপোর্ট এখনো হাতে পাইনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status