ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুসলমান হয়ে গেলেন ক্রিকেটার ড্যারেন স্যামি?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 March, 2020, 11:58 AM

মুসলমান হয়ে গেলেন ক্রিকেটার ড্যারেন স্যামি?

মুসলমান হয়ে গেলেন ক্রিকেটার ড্যারেন স্যামি?

‘আল্লাহ সর্বশক্তিমান’-এমন ক্যাপশন দিয়ে সাদা পাঞ্জাবি আর পায়জামা পরেই দিব্যি হাঁটছেন ড্যারেন স্যামি। ওই দৃশ্যই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তারপর শুরু নানা গুঞ্জন। অনেকে প্রশ্ন তুলেছেন তাহলে কি মুসলমান হয়ে গেলেন এই ওয়েস্ট ইন্ডিজ তারকা। কেউ বলছেন সৃষ্টিকর্তার প্রতি তার বিশ্বাস আগের চেয়ে বেড়েছে। সেজন্য হয়তো এমন পোস্ট দিয়েছেন।

বর্তমানে স্যামি আছেন পাকিস্তানে। সেখানে চলছে পিএসএল। আর এই টুর্নামেন্টের মাঝেই ক্রিকেটার থেকে কোচ হয়ে গেলেন স্যামি।

দলের ক্রিকেটার, সঙ্গে কোচের দায়িত্ব-ক্রিকেট ইতিহাসেই যা বিরল। আর এখানেই ড্যারেন স্যামির অন্যরকম এক অর্জন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির নতুন কোচের দায়িত্ব পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ড্যারেন স্যামি।

এ দিকে ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ক্রিকেটার আগামী ২৩ মার্চ পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরষ্কার এবং সম্মানসূচক নাগরিকত্ব লাভ করবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status