ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
৫ বছর বয়সী মেয়ের ‘ভুলে’ জেলে গেলেন মা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 March, 2020, 11:22 AM

৫ বছর বয়সী মেয়ের ‘ভুলে’ জেলে গেলেন মা!

৫ বছর বয়সী মেয়ের ‘ভুলে’ জেলে গেলেন মা!

পাঁচ বছর বয়সী মেয়ের ‘ভুলের’ কারণে শেষ পর্যন্ত জেল হাজতে যেতে হলো মাকে! শুনে অবাক হচ্ছেন? এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ায়।

জানা গেছে, নিউ সাউথ ওয়েলসের এলম স্ট্রিট এলাকায় থাকেন ওই নারী। সম্প্রতি তার ৫ বছরের মেয়ে ফোন করে দেয় থানায়। কয়েক সেকেন্ড পরে তা কেটেও দেয়।

বাচ্চাটি কী বলেছে সে সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। তবে কল ট্রেস করে ওই ঠিকানায় পৌঁছে যায় পুলিশ।

ওই বাড়িতে পৌঁছে একটি গ্যারেজে ঢুকে তারা দেখেন, সেখানে পর পর অন্তত পনেরোটি গাঁজা গাছ লাগানো রয়েছে।

সেখানেই অভিযুক্ত নারীকে পান। তাকে জেরা করে জানতে পারেন গাছগুলো তিনিই লাগিয়েছেন। তারপরই তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে গাঁজা চাষের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বাচ্চা মেয়েটি সম্ভবত মজা করার জন্যই ফোন করেছিল। কিন্তু সেই ফোনই তার মাকে আইনের হাতে তুলে দিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status