ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনাভাইরাস: ৪ গুন বেশি দামে বিক্রি হচ্ছে মুখোশ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 March, 2020, 11:19 AM

করোনাভাইরাস: ৪ গুন বেশি দামে বিক্রি হচ্ছে মুখোশ!

করোনাভাইরাস: ৪ গুন বেশি দামে বিক্রি হচ্ছে মুখোশ!

প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে ভারতের পশ্চিমবঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মুখোশের দাম। চাহিদা বাড়ায় কৃত্রিম সংকট তৈরি করে দোকানিরা চারগুণ দামে মুখোশ বিক্রি করছেন।
কলকাতার বিভিন্ন দোকানে ‘এন-৯৫ মাস্ক’ তো বটেই, উধাও হয়েছে হাত সাফ করার রাসায়নিক বা ‘হ্যান্ড স্যানিটাইজ়ার’ও।

ধর্মতলার একটি পুরনো ওষুধের দোকানের কর্মী বললেন, আগে সপ্তাহে ১০-১২ শিশি স্যানিটাইজ়ার বিক্রি হতো। গত তিন দিনে শ’খানেক শিশি বিক্রি হয়েছে! ডিলারের ঘরেও আকাল।

বিভিন্ন বাজার ঘুরে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ভালো মানের এক জোড়া ‘এন-৯৫’ মাস্কের দাম প্রায় ১৫০ টাকা। কিন্তু দোকানিরা জানাচ্ছেন, চাহিদা বাড়ায় তা ৪০০-৫০০ টাকাতেও বিক্রি হচ্ছে।

সাধারণ ধুলো আটকানোর ৮০ টাকার মাস্ক ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। স্যানিটাইজ়ারের দামও দোকানদাররা ইচ্ছেমতো নিচ্ছেন বলে অভিযোগ।

দিল্লিতেও মাস্ক ও স্যানিটাইজ়ারের আকাল। ২০ টাকার মাস্ক ৭০ টাকায় বিক্রি হচ্ছে, ৮০ টাকার স্যানিটাইজ়ারের জন্য দিতে হচ্ছে ২০০। উঠছে কালোবাজারি অভিযোগ।

অনলাইনেও ‘মাস্ক’ বিক্রির হার বেড়েছে। তবে এসব প্লাটফর্মে দাম অনেক বেশি নেয়া হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status