ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
অধিনায়ক মাশরাফীর শেষ ওয়ানডেতে সম্ভাব্য একাদশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 March, 2020, 11:06 AM

অধিনায়ক মাশরাফীর শেষ ওয়ানডেতে সম্ভাব্য একাদশ

অধিনায়ক মাশরাফীর শেষ ওয়ানডেতে সম্ভাব্য একাদশ

অবসান হচ্ছে দীর্ঘ ছয় বছরের ওয়ানডে অধিনায়কত্বের। দলপতি হিসেবে নিজের শেষ ওয়ানডে ম্যাচে দুপুরে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছেন মাশরাফী বিন মোর্ত্তজা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ম্যাচটি শুরু হবে বেলা দুইটায়।

মাশরাফীর বিদায়ী ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। স্কোয়াডে ফেরা সৌম্য সরকারকে দেখা যেতে পারে একাদশেও। এ ম্যাচে মুশফিকুর রহিম থাকছেন না তা নিশ্চিত। বিশ্রামে থাকতে পারেন ওপেনার তামিম ইকবালও। বিশ্রাম কাটিয়ে একাদশে ফিরতে পারেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া শফিউলের পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন মোস্তাফিজুর রহমান।

প্রথম দুই ম্যাচ জিতে এরইমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। ম্যাচটি শুধুমাত্র আনুষ্ঠানিকতার হলেও মাশরাফীর নেতৃত্বে এটিই শেষ ম্যাচ বলে ম্যাচটি পাচ্ছে বাড়তি গুরুত্ব।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ: সৌম্য সরকার, লিটন দাস, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে: তিনাশে কামুনহুকামওয়ে, রেগিস চাকাভা, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস (অধিনায়ক), ওয়েসলে মাধেভেরে, সিকান্দার রাজা, রিচমন্ড মুতুম্বামি, টিনোটেন্ডা মুতম্বোজি, ডোনাল্ড তিরিপানো, চার্ল্টন শুমা, কার্ল মুম্বা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status