ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনা ঠেকাতে ৫ হাজার কোটি ডলার আর্থিক সহায়তা দেবে আইএমএফ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 10:13 PM

করোনা ঠেকাতে ৫ হাজার কোটি ডলার আর্থিক সহায়তা দেবে আইএমএফ

করোনা ঠেকাতে ৫ হাজার কোটি ডলার আর্থিক সহায়তা দেবে আইএমএফ

চীন থেকে বিশ্বের বহু দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে আক্রান্ত দেশসমূহকে ৫ হাজার কোটি মার্কিন ডলার আর্থিক সহায়তা দেবার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ।

বিশ্বব্যাংকের সদর দফতরে এক জরুরি বৈঠকের পর এ ঘোষণা দেন সংস্থাটির মহাপরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।

তিনি জানান, করোনাভাইরাসের কারণে বেশ কিছু পণ্যের উৎপাদন ও বিপণন প্রায় বন্ধ হয়ে পড়েছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতে।

ধুঁকতে থাকা এই অর্থনীতির উন্নয়ন ও ঝুঁকি মোকাবেলায় আইএমএফের বরাদ্দকৃত অর্থ ব্যয় করা হবে বলে জানান, আইএমএফ প্রধান। এর আগে বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি পূর্বাভাস কমিয়েছে আইএমএফ।

ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করতে থাকা করোনাভাইরাস এরইমধ্যে বিশ্বের ৮০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। সর্বশেষ খবর অনুযায়ী প্রাণঘাতী এই ভাইরাসে ৩ হাজার ৩১০ জনের মৃত্যু ও ৯৭ হাজার জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status