ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
কু-প্রস্তাব প্রত্যাখ্যানে প্রবাসীর মেয়েকে অপহরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 4 March, 2020, 10:42 PM

কু-প্রস্তাব প্রত্যাখ্যানে প্রবাসীর মেয়েকে অপহরণ

কু-প্রস্তাব প্রত্যাখ্যানে প্রবাসীর মেয়েকে অপহরণ

বরগুনার আমতলীতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর এসএসসি পরীক্ষার্থী মেয়েকে অপহরণ করেছেন এক বখাটে। মঙ্গলবার (৩ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত ইমাম হোসেন ও তার পরিবার পলাতক রয়েছে। এর আগে সোমবার (২ মার্চ) দুপুরে ওই কিশোরীকে অপহরণ করা হয়।

ভুক্তভোগী ছাত্রী জানান, বাবা বিদেশে থাকায় তিনি একাই স্কুলে যাতায়াত করতো। এ সুযোগে আমতলী পৌর শহরের আবদুর রহিম আকনের ছেলে ইমাম হোসেন তাকে উত্ত্যক্ত করতেন ও বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতেন। প্রস্তাবে রাজি না হওয়ায় সোমবার পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় তাকে অপহরণ করেন ইমাম হোসেন ও তার সহযোগীরা।

ওই ছাত্রীর মা জানান, ঘটনার পর বিষয়টি আমতলী থানার ওসি আবুল বাশারকে জানানো হয়। দুইদিন অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তার মেয়েকে উদ্ধার করে পুলিশ। ঘটনা জানাজানি হওয়ার পর একটি প্রভাবশালী মহল বখাটে ইমাম হোসেন ও তার পরিবারকে রক্ষার জন্য উঠেপড়ে লেগেছে।

আমতলী থানার ওসি মো. আবুল বাশার জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত বখাটে ইমাম হোসেন ও তার পরিবার পলাতক রয়েছে। অপহরণের শিকার ছাত্রী পুলিশের হেফাজতে রয়েছেন।

ওসি আরও জানান, এ ঘটনায় মামলা হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। ভুক্তভোগী ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status