ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
বিধবা সুকুমারীর ‘শেষ আশ্রয়’ পুড়ে ছাই
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 4 March, 2020, 10:33 PM

বিধবা সুকুমারীর ‘শেষ আশ্রয়’ পুড়ে ছাই

বিধবা সুকুমারীর ‘শেষ আশ্রয়’ পুড়ে ছাই

স্বামী বেশ আগেই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। শেষ আশ্রয় হিসেবে থাকা বাড়িতে তার সঙ্গে বসবাস করেন একমাত্র মেয়ে ও তার জামাই। কিন্তু রহস্যের আগুনে পুড়ে গেছে তার ‘শেষ আশ্রয়’।

বুধবার বিকেলে নন্দীগ্রাম পৌর এলাকার গুন্দইলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিজের ছেলে না থাকায় মেয়েকে বিয়ে দিয়ে অমুল্য সিংকে বাড়িতে রাখেন সুকুমারী। বুধবার মেয়ের জামাই বগুড়া শহরে আর মেয়ে কাজে এবং সুকুমারী প্রতিবেশীর বাড়িতে বেড়াতে যান। বিকেল সাড়ে ৪টায় হঠাৎ তার ঘরে রহস্যজনকভাবে আগুন লাগে। এতে তার শেষ আশ্রয় চারটি টিনের ঘর, আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়।

নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন কুমার দেবনাথ বলেন, এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল। সুস্পষ্ট করে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status