ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
পাতা নিয়ে দ্বন্দ্ব, ভাইয়ের প্রাণ কেড়ে নিল ভাই
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 4 March, 2020, 10:03 PM

পাতা নিয়ে দ্বন্দ্ব, ভাইয়ের প্রাণ কেড়ে নিল ভাই

পাতা নিয়ে দ্বন্দ্ব, ভাইয়ের প্রাণ কেড়ে নিল ভাই

ভুট্টা ক্ষেতে কলাগাছের পাতা হেলে পড়া থেকে সৃষ্ট দ্বন্দ্বের জেরে বড় ভাইকে পিটিয়ে হত্যা করেছে তারই ছোট ভাই। আর এ সময় হত্যাকাণ্ডে সহযোগিতা করেছেন ছোট ভাইয়ের স্ত্রী ও তার পুত্রবধূ।

রংপুরের মিঠাপুকুরের বালারহাট ইউপির সংগ্রামপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত আফসার আলী ওই গ্রামের মমিন উদ্দিনের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য।

স্থানীয়রা জানান, ছোট ভাই দেলোয়ার হোসেনের ভুট্টা ক্ষেতে আফসার আলীর কলা গাছের পাতা হেলে পড়ে। এ নিয়ে সোমবার বিকেলে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়। তাদের মধ্যে বাকবিতণ্ডাও হয়। এক পর্যায়ে দেলোয়ার, তার স্ত্রী রেখা ও পুত্রবধূ আতিকা বেগম লাঠি দিয়ে বড় আফসারকে বেধম পেটাতে থাকেন। এতে আহত আফসারকে তাৎক্ষণিক উদ্ধার করে রংপুর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। তবে মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার পর দেলোয়ারসহ তার পরিবার পলাতক রয়েছে।

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, নিহতের ছেলে আবদুর রহমান চারজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। আসামিরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status