ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
ইরানের সব প্রদেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস: রুহানি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 March, 2020, 8:50 PM

ইরানের সব প্রদেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস: রুহানি

ইরানের সব প্রদেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস: রুহানি

ইরানের প্রায় সব প্রদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

বুধবার রুহানি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ইরানের প্রায় সব প্রদেশে ছড়িয়ে পড়েছে। ইরানি প্রেসিডেন্টের ওয়েবসাইটের বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক এ খবর জানায়।

তিনি বলেন, এই রোগ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া রোগ। এটি আমাদের প্রায় সব প্রদেশে পৌঁছেছে এবং এটি একটি বিশ্বব্যাপী রোগ।

এ দিকে করোনাভাইরাসে ইরানের অন্তত ২৩ সংসদ সদস্য আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার আবদুল রেজা মিসরি এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

এতে জানানো হয়, সংসদের ২৩ সদস্যের শরীরে করোনাভাইরাস পজেটিভ এসেছে। তিনি বলেন, স্বাস্থ্যগত সমস্যা নিয়ে উদ্বেগের কারণে সংসদ সদস্য ও জনগণের মধ্যে বৈঠক স্থগিত করা হয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status