ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
লক্ষ্মীপুরে মানব পাচার মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড
মোস্তাফিজুর রহমান টিপু, লক্ষ্মীপুর
প্রকাশ: Wednesday, 4 March, 2020, 8:42 PM

লক্ষ্মীপুরে মানব পাচার মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

লক্ষ্মীপুরে মানব পাচার মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

লক্ষ্মীপুরে মানব পাচার মামলায় রাজু হোসেন ইমন নামের এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের জেল আদেশ দিয়েছেন আদালত।


বুধবার (৪ মার্চ) সাড়ে ১১ টায় লক্ষ্মীপুর মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল আদালতের (জেলা ও দায়রা জজ) বিচারক মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কতুবী এ রায় দেন।

এসময় নির্দোষ প্রমাণিত হওয়ায় মামলার অপর দুই আসামি শাহিদা বেগম ও ফরিদা ইয়াসমিনকে খালাস প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত আসামি ইমন রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের মৃত হারুনুর রশিদের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জেলার রায়পুর উপজেলার বামনী গ্রামে ২০১৬ সালের ২ নভেম্বর মো. হানিফের ৪ বছরের শিশু আব্দুল্লাহকে খেলার মাঠ থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। পরে শিশুটিকে ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয় রাজু। শিশুটিকে না পেয়ে ২৯ নভেম্বর ৫ জনকে অভিযুক্ত করে মা আমেনা বেগম বাদী হয়ে রায়পুর থানায় মামলা দায়ের করেন। এরপর ১ ডিসেম্বর চাঁদপুর জেলা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ ৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১১ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status