ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
মোদিকে ভাঁড়ামি বন্ধ করতে বললেন রাহুল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 March, 2020, 7:51 PM

মোদিকে ভাঁড়ামি বন্ধ করতে বললেন রাহুল

মোদিকে ভাঁড়ামি বন্ধ করতে বললেন রাহুল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নানা বিতর্কিত কর্মকাণ্ডে যারপরনাই বিরক্ত কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী।

সামাজিক যোগাযোগমাধ্যমে মোদির কর্মকাণ্ডকে ভাঁড়ের মতো কাজ হিসেবে মন্তব্য করে এসব বন্ধ করার আহ্বান জানান তিনি।

করোনাভাইরাস মোকাবিলায় নরেন্দ্র মোদি সম্প্রতি একটি টুইট করেছেন। তাতে নারী দিবসে নিজের টুইটার অ্যাকাউন্টটি নারীদের হাতে তুলে দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

করোনাভাইরাস মোকাবেলায় আরও মনোযোগী হতেও নারীদের কাছে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ছেড়ে দেয়াকে ভাঁড়ের কাজ হিসেবে অভিহিত করেছেন রাহুল গান্ধী।

টুইটারে রাহুল লেখেন– ‘ভারতে যখন একটি জরুরি অবস্থা চলছে, সেই সময় আপনার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট নিয়ে ভাঁড়ের মতো কাজ বন্ধ করুন।’

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হেসইন লুংয়ের একটি ভিডিও পোস্ট করে রাহুল গান্ধী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘কীভাবে কাজটা করতে হয়’ সে পরামর্শও দিয়েছেন।

মঙ্গলবার নরেন্দ্র মোদি ঘোষণা করেন, আন্তর্জাতিক নারী দিবসে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টটি নারীদের হাতে তুলে দেবেন এবং সেখানে অনুপ্রেরণা জোগানো নারীদের গল্প থাকবে। তার এ ঘোষণায় অনেকেই সমালোচনা করছেন।

রাহুল আরও বলেন, করোনাভাইরাস মোকাবেলায় সরকার আন্তরিক নয়। দেশের জরুরি অবস্থা মোকাবেলা করা প্রকৃত নেতার কাজ বলেও মন্তব্য করেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status