ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
সিরিয়া ইস্যুতে ইমরান খানের সঙ্গে এরদোগানের ফোনালাপ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 March, 2020, 7:48 PM

সিরিয়া ইস্যুতে ইমরান খানের সঙ্গে এরদোগানের ফোনালাপ

সিরিয়া ইস্যুতে ইমরান খানের সঙ্গে এরদোগানের ফোনালাপ

সিরিয়া ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ফোনালাপ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে মঙ্গলবার দুই নেতার মধ্যে ফোনালাপ হয়।

তুর্কি যোগাযোগ অধিদফতরের এক বিবৃতিতে বলা হয়, দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, সিরিয়ার ইদলিব পরিস্থিতি ও শরণার্থী ইস্যু নিয়ে আলোচনা করা হয়। খবর হুরিয়াত ডেইলি নিউজের।

ওই বিবৃতিতে বলা হয়, পাক প্রধানমন্ত্রী ইমরান খান ইদলিবে হামলায় নিহত সেনাদের প্রতি আন্তরিক সহানুভূতি ও সমবেদনা জানিয়েছেন।

পাকিস্তানি প্রধানমন্ত্রী তুরস্কের বৈধ নিরাপত্তার সমর্থন এবং ওই অঞ্চলের মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি তুর্কির মানবিক সহায়তারও প্রসংশা করেছেন। তুর্কি লাখ লাখ সিরিয়ান শরণার্থীকে আশ্রয় দিয়েছে।

এতে বলা হয়, পাকিস্তান সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে তুরস্ককে সম্পূর্ণ সমর্থন দিয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status