ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
প্রাইভেট পড়াতে গিয়ে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 4 March, 2020, 7:25 PM

প্রাইভেট পড়াতে গিয়ে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার

প্রাইভেট পড়াতে গিয়ে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার

মানিকগঞ্জের সিংগাইরে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার সাইফুল ইসলাম ওই উপজেলার চারিগ্রাম ইউপির আত্রাইল গ্রামের মাসুম আলীর ছেলে। বুধবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

ধর্ষণের শিকার ছাত্রী জানান, ডিসেম্বরে নানাবাড়িতে সাইফুল ইসলামের কাছে প্রাইভেট পড়ার সময় ধর্ষণের শিকার হন তিনি।

গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান বলেন, সহপাঠীদের মাধ্যমে ধর্ষণের বিষয়টি আমার কানে আসে। আমি ওই ছাত্রীকে নিয়ে ইউএনও’র সঙ্গে সাক্ষাৎ করি। তিনি সব শুনে ওই শিক্ষককে গ্রেফতারের নির্দেশ দেন।

সিংগাইর থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার সাইফুল ইসলাম এর আগেও এক ছাত্রীকে ধর্ষণ করেছিলেন। ঘটনাটি প্রভাবশালীদের সহায়তায় ধামাচাপা দেয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status