ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সৌরভ গাঙ্গুলির বক্তব্যে 'ক্ষুব্ধ' পাকিস্তান!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 March, 2020, 6:04 PM

সৌরভ গাঙ্গুলির বক্তব্যে 'ক্ষুব্ধ' পাকিস্তান!

সৌরভ গাঙ্গুলির বক্তব্যে 'ক্ষুব্ধ' পাকিস্তান!

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন, এবার এশিয়া কাপ অনুষ্ঠিত হবে দুবাইয়ে। আর তাই ভারত ও পাকিস্তানের অংশগ্রহণে কোনও বাধা নেই। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড সৌরভ গাঙ্গুলির এই বক্তব্য ভাল চোখে নেয়নি। পিসিবির বক্তব্য, এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার সৌরভের নেই। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এই ব্যাপারে সর্বশেষ সিদ্ধান্ত নিতে পারে বলে খোঁচা দিয়েছেন পিসিবির এক কর্মকর্তা।

পিসিবির এক কর্মকর্তা এ ব্যাপারে বলেছেন, ''টুর্নামেন্ট আয়োজন করার দায়িত্ব রয়েছে এসিসি'র হাতে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল সিদ্ধান্ত নেবে, এশিয়া কাপ দুবাইতে অনুষ্ঠিত হবে নাকি অন্য কোথাও। এসিসি'র বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে তো কেউ ঠিক করে ফেলতে পারেন না এশিয়া কাপ কোথায় হবে! এশিয়া কাপে অংশ নেওয়া সব দেশের মতামত নেওয়া হবে। সব দেশের সুবিধা, অসুবিধা বিচার করার পর এসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কিন্তু এসিসি ছাড়া আর কেউ এই নিয়ে সর্বশেষ সিদ্ধান্ত নিতে পারবে না।''
বিসিসিআই আগেই জানিয়েছিল, এশিয়া কাপ পাকিস্তানে অনুষ্ঠিত হলে ভারতীয় দল কোনভাবেই তাতে অংশ নেবে না। চলতি বছর টি-২০ বিশ্বকাপ রয়েছে। তাই এবার এশিয়া কাপ টি-২০ ফরম্য়াটে অনুষ্ঠিত হওয়ার কথা। পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপ। তবে শেষমেশ জানা যায়, এশিয়া কাপ পাকিস্তান থেকে সরে যেতে পারে। দুবাইয়ের নাম শোনা গেলেও পাকাপাকি কিছু জানা যায়নি। এরই মধ্যে সৌরভ গাঙ্গুলি জানিয়ে দেন, এশিয়া কাপ ২০২০ অনুষ্ঠিত হবে দুবাইয়ে। আর তার পর থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ড এমন বক্তব্য মেনে নিতে পারছে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status