ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
'ইদলিব নিয়ে মস্কো-আঙ্কারা উত্তেজনা'
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 March, 2020, 6:01 PM

'ইদলিব নিয়ে মস্কো-আঙ্কারা উত্তেজনা'

'ইদলিব নিয়ে মস্কো-আঙ্কারা উত্তেজনা'

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো কোনো দেশের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না।

সিরিয়ার ইদলিব নিয়ে রাশিয়ার সঙ্গে তুরস্কের উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন।
সংবাদ সংস্থা তাসের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মস্কো এমন পরিস্থিতি সৃষ্টি করতে চায় যাতে রাশিয়ার সঙ্গে কোনো দেশকে যুদ্ধে জড়াতে না হয়।

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর আলেপ্পো এবং ইদলিবকে সন্ত্রাসীমুক্ত করার লক্ষ্যে সিরিয়ার সেনাবাহিনীর অভিযানকে কেন্দ্র করে আঙ্কারা ও দামেশকের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ওই অভিযানের বিরোধিতা করে তুরস্ক সিরিয়ার আংশিক ভূখণ্ড দখল করে সন্ত্রাসীদের মদদ দিচ্ছে। সিরিয়ায় এটাই সন্ত্রাসীদের সর্বশেষ এবং প্রধান ঘাঁটি। সন্ত্রাসীদের মদদ না দিতে তুরস্কের প্রতি সিরিয়া আহ্বান জানানো সত্ত্বেও তুরস্ক সন্ত্রাসীদের মদদ দিয়ে যাচ্ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাশিয়া সিরিয়ার আবেদনে সাড়া দিয়ে সন্ত্রাসীদের নির্মূলে দামেশকে সামরিক সহযোগিতা দিয়ে যাচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status