ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩
পড়ে আছে শুধু ছোট্ট রাফিয়া, তবে সেও...
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 March, 2020, 11:11 AM

পড়ে আছে শুধু ছোট্ট রাফিয়া, তবে সেওins class=

পড়ে আছে শুধু ছোট্ট রাফিয়া, তবে সেও

রাজশাহীর গোদাগাড়ীতে মর্মান্তিক প্রাইভেটকার দুর্ঘটনায় এখন মৃত্যুর প্রহর গুনছে দেড় বছরের শিশু রাফিয়া খাতুন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন সে। এমনকি রোববার সকালে আইসিইউতে চিকিৎসাধীন রাফিয়ার বাবা রমজান আলীও (৩০) মারা গেছেন।

এর আগে শনিবার দুপুর ১২টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী উপজেলার কাদিপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেটকারটি। ফলে ঘটনাস্থলেই মারা যান রাফিয়ার মা আশিয়া খাতুন (২৫), আশিয়ার বড় বোন হাসনারা বেগম (৩৫), হাসনারার স্বামী মোশাব্বের আলী আকাশ (৪০), তাদের মেয়ে মোশরেফা খাতুন (৮), চার মাসের শিশুপুত্র হাসান আল আদিব, আত্মীয় রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রী নাটোরের সিংড়া উপজেলার কৃষ্ণনগর এলাকার আতিয়া রহমান (২২) এবং প্রাইভেটকার চালক নগরীর মেহেরচন্ডি এলাকার মাহবুবুর রহমান (৩৫)।

নিহত হাসনারা বেগম ও আশিয়া খাতুন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরচাকলা দেবীনগর এলাকার গোলাম মুর্তজার মেয়ে। আশিয়া খাতুন স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করতেন।

হাসনারা বেগমের চাচা আবদুল মালেক বলেন, ছোট ভাই সেলিম হোসেনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ছোট বোনকে সঙ্গে নিয়ে গোদাগাড়ীর মহিশালবাড়ি যাচ্ছিলেন হাসনারা। সঙ্গে তাদের দু’জনের স্বামী ও তিন ছেলে-মেয়ে ছিল। সড়ক দুর্ঘটনায় হাসনারার পুরো পরিবার শেষ।

এদিকে নিহত মোশাব্বের আলী রাজশাহী নগরীর দেবিশিংপাড়া এলাকার বাসিন্দা। আর রমজান আলী পরিবার নিয়ে ঢাকায় থাকতেন। শ্যালকের বিয়েতে যোগ দিতে শুক্রবার তিনি পরিবার নিয়ে রাজশাহী এসেছিলেন। এই ঘটনায় শোকে বিহ্বল পুরো পরিবার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status