ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩
‘দিল্লিতে শত শত লোক মারা গেছে, মিডিয়ায় সঠিক তথ্য আসেনি’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 March, 2020, 11:07 AM

‘দিল্লিতে শত শত লোক মারা গেছে, মিডিয়ায় সঠিক তথ্য আসেনি’

‘দিল্লিতে শত শত লোক মারা গেছে, মিডিয়ায় সঠিক তথ্য আসেনি’

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন আরএসএস (RSS) ও বিজেপির উগ্র সমর্থক, নেতাকর্মীরা দিল্লিতে টার্গেট করে মুসলিমদের ওপর হামলা চালিয়েছে। বাড়িঘর, দোকান ও মসজিদে আগুন দিয়েছে।

শনিবার নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

নুর আরও জানান, দিল্লি সহিংসতা নিয়ে তার এক ভারতীয় বন্ধুর সঙ্গে কথা হয়েছে। সে বলেছে, ‘বিভিন্ন এলাকায় যে সহিংসতা হয়েছে, তাতে শত শত লোক মারা গেছে; মিডিয়ায় সঠিক তথ্য আসেনি। সহিংসতা, হামলায় যারা অংশ নিয়েছে, তারা বহিরাগত এবং মূলত আরএসএস বিজেপির কর্মী, সমর্থক ছিল। এমনকি কোনো কোনো জায়গায় পুলিশই হামলা চালিয়েছে, অগ্নিসংযোগ করেছে।’

প্রসঙ্গত দিল্লিতে ২৩ ফেব্রুয়ারি শুরু হওয়া হিন্দুত্ববাদী তাণ্ডবে নিহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২৬ ফেব্রুয়ারি নিহতের সংখ্যা ছিল ২৭, বৃহস্পতিবার ৩৮-এ পৌঁছায়। শুক্রবার এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪২-এ।

হাসপাতাল সূত্র জানায়, ২১ জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ আহতদের মধ্যে অনেকে এখনও ঝুঁকিমুক্ত নন। দৃষ্টিশক্তিও পুরোপুরি হারিয়ে ফেলেছেন অনেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status