ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩
প্রেমিকের বাড়িতে অনশন, একদিন পর প্রেমিকা উধাও
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 March, 2020, 10:19 AM

প্রেমিকের বাড়িতে অনশন, একদিন পর প্রেমিকা উধাও

প্রেমিকের বাড়িতে অনশন, একদিন পর প্রেমিকা উধাও

পাবনার ভাঙ্গুরায় বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনের একদিন পর উধাও হয়ে গেছেন প্রেমিকা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শুক্রবার ভোর থেকে ওই উপজেলার পাটুলীপাড়া চরপাড়া গ্রামের প্রেমিক হুজাইফার বাড়িতে অনশন করছিলেন ওই তরুণী। শনিবার সকাল থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গেছেন তিনি।

অভিযুক্ত হুজাইফা ওই গ্রামের সাজনের ছেলে।

জানা গেছে, হুজাইফার সঙ্গে ওই তরুণীর দীর্ঘদিনের প্রেম চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে হুজাইফার বাড়ি গিয়ে বিয়ের দাবি জানিয়ে অবস্থান নেন। কিন্তু তার দাবি মেনে নেয়নি হুজাইফার পরিবার। এ কারণে বাড়িতেও অনশন শুরু করেন ওই তরুণী। এ ঘটনা জানাজানি হলে তাকে দেখতে আসে হাজারো মানুষ। কিন্তু শনিবার সকালে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান ওই তরুণী।

তার পরিবারের সদস্যরা জানান, বাড়ির মেয়ে নিখোঁজ হওয়ায় সবাই দুশ্চিন্তায় রয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে কিছু বলতে রাজি হয়নি হুজাইফার পরিবার।

ভাঙ্গুরা থানার ওসি মো. মাসুদ রানা জানান, প্রেমিকের বাড়ি থেকে তরুণী নিখোঁজের বিষয়ে কোনো অভিযোগ পাননি। কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status