ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩
নওগাঁয় র‌্যাবের অভিযানে ৩৩ মাদকসেবী ধরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 March, 2020, 10:17 AM

নওগাঁয় র‌্যাবের অভিযানে ৩৩ মাদকসেবী ধরা

নওগাঁয় র‌্যাবের অভিযানে ৩৩ মাদকসেবী ধরা

নওগাঁয় অভিযান চালিয়ে চোলাই মদ, গাঁজা ও নেশার ট্যাবলেটসহ ৩৩ মাদকসেবীকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি কমান্ডার অতিরিক্ত এসপি এম এম মোহাইমেনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এবং ডানা পার্কের আশপাশ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দেশীয় মদ সাড়ে ৫ লিটার, গাঁজা ৫০ গ্রাম, নেশা জাতীয় ট্যাবলেট ১৩ পিসসহ ৩৩ মাদকসেবীকে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বয়স ১৮-৫০ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status