ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩
বিমানের ভেতরে উড়ছে পায়রা! ভিডিও ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 29 February, 2020, 10:56 PM

বিমানের ভেতরে উড়ছে পায়রা! ভিডিও ভাইরাল

বিমানের ভেতরে উড়ছে পায়রা! ভিডিও ভাইরাল

শান্তির পায়রা অশান্তি ছড়ালো বিমানে। বিমানের এক প্রান্ত ছুঁয়ে ফের অন্য প্রান্তের দিকে উড়ে যাচ্ছে বিমানটি। এভাবেই প্রায় আধা ঘণ্টা ধরে একটি পায়রা উড়ল বিমানজুড়ে। এসময় যাত্রীদের মধ্যে হইচই পড়ে যায়। পায়রাটিকে ধরতে কেউ কেউ দাড়িয়ে চেষ্টাও করেন। বিমানে উড়ন্ত পায়রাকে ধরতে হুলস্থুল কাণ্ড বেধে যায় ক্রুদের মধ্যে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালের এমন বিরল ঘটনা ঘটল ভারতের জয়পুর থেকে আহমেদাবাদগামী গো-এয়ার বিমানে। ভারতের সংবাদমাধ্যম জি-নিউজ জানায়, আহমেদাবাদের উদ্দেশে আকাশে ডানা মেলতে সবে প্রস্তুত হচ্ছিল বিমানটি। বিমানবন্দরের হাওয়ায় উড়ে ওই বিমানের কেবিনে দুটি পায়রা ঢুকে পড়ে। পায়রা দেখে যাত্রীদের মধ্যে হুলুস্থুল পড়ে যায়। পরে বিমানবালারা পায়রাগুলোকে বাইরের মুক্ত হাওয়ায় বের করে দেন।

এই ঘটনায় বন্দর ছাড়তে বিমানটির ৩০ মিনিট দেরি হয়। বিমানে পায়রা ওড়ার সেই দৃশ্য ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাকেশ ভগত নামে এক যাত্রী। এরপরই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ভিডিওটি পোস্ট করে টুইটে রাকেশ মজা করে লেখেন, বাস্তবিকই বড় পাখির মধ্যে ছোট পাখি। হমেদাবাদ-জয়পুর ফ্লাইট ৩০ মিনিট লেটে উড়ল। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে গো এয়ার কতৃর্পক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা সম্মানিত যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করছি। তবে এমন ঘটনার জন্য এয়ারপোর্ট কর্তৃপক্ষ দায়ী। তাদের যথপোযুক্ত পর্যবেক্ষণের অভাবেই এমন কাণ্ড ঘটেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status