ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩
১০০ বাল্ব জ্বলবে এক ফোঁটা বৃষ্টির পানিতে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 29 February, 2020, 10:50 PM

১০০ বাল্ব জ্বলবে এক ফোঁটা বৃষ্টির পানিতে

১০০ বাল্ব জ্বলবে এক ফোঁটা বৃষ্টির পানিতে

এক ফোঁটা বৃষ্টির পানি থেকেই ১৪০ ভোল্টের বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এই ভোল্টের বিদ্যুৎ দিয়ে ১০০টি এলইডি বাল্ব জ্বালানো যায়। এ তথ্য জানিয়েছেন গবেষকরা। তারা এমন একটি জেনারেটর তৈরি করেছেন যা বৃষ্টির পানির ফোঁটা থেকে হাইভোল্টেজের বিদ্যুৎ উৎপাদন করতে পারে। মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর ওয়াং জুয়ানকাই বলেন, ১০০ মাইক্রোলিটারের এক ফোঁটা বৃষ্টির পানি ৬ ইঞ্চি উপর থেকে পড়লে ১৪০ ভোল্টের বিদ্যুৎ উৎপাদন যে সম্ভব তা গবেষণায় প্রমাণ হয়েছে।

গবেষকরা গত দুই বছর ধরে একটি ড্রপলেটভিত্তিক ইলেক্ট্রিসিটি জেনারেটর (ডিইজি) তৈরি করেন। এতে ফিল্ড ইফেক্ট ট্রানজিটরের মতো একটি কাঠামো রয়েছে যা শক্তির রূপান্তর ঘটায় এবং তাৎক্ষণিকভাবে শক্তির ঘনত্ব হাজার গুণ বৃদ্ধি করে। বৃষ্টির পানি থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলেও নিরবিচ্ছিন্নভাবে তা কাজে লাগানো যাবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। সিটি ইউনিভার্সিটি অব হংকংয়ের ওয়াং জুয়ানকাই ছাড়াও গবেষণা দলটিতে ছিলেন ইউনিভার্সিটি অব নেব্রাস্কা-লিংকনের প্রফেসর শিয়াও চেং, বেইজিং ইনস্টিটিউটের প্রধান বিজ্ঞানী ওয়াং ঝং লিন। তাদের গবেষণাপত্রটি জার্নাল ওয়েবসাইট নেচারে প্রকাশিত হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status