ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
রাতে একা পেয়ে সৎ মেয়েকে ঝাপটে ধরল বাবা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 1:24 PM

রাতে একা পেয়ে সৎ মেয়েকে ঝাপটে ধরল বাবা

রাতে একা পেয়ে সৎ মেয়েকে ঝাপটে ধরল বাবা

রাত তখন সাড়ে ৮টা। সৎ মেয়ের ঘরে ঢুকে সানোয়ার হোসেন নামের এক বাবা। এরপরই নিজের ভয়ংকর রূপ প্রকাশ করে সে। মেয়েকে একা পেয়ে ঝাপটে ধরে ধর্ষণচেষ্টা চালায়। এ সময় মেয়ে চিৎকার দিলে স্থানীয়রা ওই বাবাকে গণধোলাই দিয়ে পুলিশ সোপর্দ করে।

শনিবার রাতে খুলনা নগরীর খানজাহান আলী থানার মিরেরডাঙ্গার কেডিএ আবাসিক এলাকায় এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

ভুক্তভোগীর বরাতে স্থানীয়রা জানান, রাত ৮ টায় বাড়িতে আসে সানোয়ার হোসেন। এরপর সাড়ে ৮টায় সৎ মেয়ের ঘরে ঢুকে তাকে ঝাপটে ধরে ধর্ষণ চেষ্টা চালায়। ওই সময় মেয়েটি সৎ বাবাকে ধাক্কা দিয়ে চিৎকার করতে করতে বাইরে চলে আসে। এ সময় চিৎকার শুনে স্থানীয়রা জড়ো হয়ে বিষয়টি জেনে সানোয়ারকে গণধোলাই দেয়।

ভুক্তভোগীর মা বলেন, আগের পক্ষের তিন ছেলে-মেয়ে নিয়ে সানোয়ারের সঙ্গে সংসার শুরু করি। নিজে আয়ার কাজ ও সানোয়ার দিনমজুরের কাজ করে। রাতে ঘরে কেউ না থাকায় মেয়েকে ধর্ষণচেষ্টা চালায় সানোয়ার।

খানজাহান আলী থানার ওসি (তদন্ত) মো. কবির হোসেন জানান, খবর পেয়ে সানোয়ারকে আটক করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status