ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩
জন্মদিনের খরচ মসজিদ নির্মাণে দান করলেন নায়িকা শাহনূর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 10 February, 2020, 1:04 PM

জন্মদিনের খরচ মসজিদ নির্মাণে দান করলেন নায়িকা শাহনূর

জন্মদিনের খরচ মসজিদ নির্মাণে দান করলেন নায়িকা শাহনূর

চিত্রনায়িকা শাহনূর। ১০ ফেব্রুয়ারি তার জন্মদিন। আর জন্মদিনে কোনো পার্টি না করে সেই টাকা মসজিদ নির্মাণে খরচ করলেন এই নায়িকা।

শাহানূর জানান, আজ আমার জন্মদিন। পথশিশুদের সাথে আমি জন্মদিন পালন করব। ওদেরকে নতুন জামা-কাপড় দেবো, কেক কাটব। সারাদিন ওদের সাথে খেলাধুলা করবো। এ ছাড়া কোরআন তেলাওয়াত, কোরআন খতম, মিলাদ দিবো। আগে অনেক বড় বড় পার্টি করতাম জন্মদিনে। এবারে পার্টি করবো না কিন্তু পার্টিতে যে টাকা খরচ করতাম, সেটা মসজিদ নির্মাণের কাজে লাগাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

যশোরের ক্যান্টমেন্টে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্ম শাহনূরের। ১৯৯৫ সালে টেলিভিশন ম্যাগাজিন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। আর ২০০০ সালে জিল্লুর রহমানের ‘জিদ্দি সন্তান’ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখেন এই নায়িকা। এতে তিনি রুবেলের বিপরীতে অভিনয় করেন। যদিও তার অভিনীত প্রথম ছবি ‘ফাঁসির আদেশ’। কিন্তু ছবিটি মুক্তি পায়নি। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘ইন্দুবালা’।

বর্তমানে তিনি ব্যস্ত আছেন রফিক শিকদারের ‘বসন্ত বিকেল’ ছবির কাজ নিয়ে। এতে তিনি অভিনয় করছেন রূপালী নামের চরিত্রে। ছবির গল্প গড়ে উঠেছে রূপালী ও চন্দ্রাবতী নামে দুই বোনকে নিয়ে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status