আমার জীবন দুঃখে ভরা, কেউ প্রেম প্রস্তাব দেয় না: দিশা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 10 February, 2020, 12:39 PM
আমার জীবন দুঃখে ভরা, কেউ প্রেম প্রস্তাব দেয় না: দিশা
দিশা পাটানি মানেই ইন্টারনেটে বিস্ফোরণ। বিজ্ঞাপণে কাজের মধ্যে দিয়েই বলিউডে এন্ট্রি তার। এরপরে খালি সামনে এগিয়ে যাওয়া নায়িকার। টাইগার শ্রফের সঙ্গে তার অভিনয় নজর কেড়েছে সবার। বিভিন্ন সময়ে ‘নুড’ ফটোশুট করে সবার নজরে আসলেও এবার তিনি খবরের শিরোনামে আসলেন প্রেম নিয়ে কথা বলে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মুক্তি পায় তার অভিনীত ছবি ‘মালাং’। আর এ ছবির প্রচারে গিয়ে সিদ্ধার্থ কান্নানের মুখোমুখি হন গ্ল্যামার দুনিয়ার এই নায়িকা।
সিদ্ধার্থ কান্নান দিশা পাটানিকে প্রশ্ন করেন জীবনে কতগুলো প্রেমের প্রস্তাব পেয়েছেন? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, আমার জীবন দুঃখে ভরা, কেউ প্রেম প্রস্তাব দেয় না। আর এর কারণ সম্পর্কে অভিনেত্রীর ভাষ্য, আমি ছোটবেলা থেকেই টমবয় টাইপের ছিলাম আর এখনো আছি। এ কারণেই হয়তোবা এখনো প্রপোজ পাইনি।
এদিকে দিশাকে প্রায়ই বলিউডের আরেক অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে দেখা যায়। তারা প্রেম করছেন-এমন গুঞ্জনও রয়েছে। তবে টাইগারের বোন কৃষ্ণা তা উড়িয়ে দিয়ে দাবি করেন, এ খবর একদমই সত্যি না।
দিশা অভিনীত ‘মালাং’ ছবিটি পরিচালনা করেছেন মোহিত সুরি। এতে দিশা-আদিত্য ছাড়াও বলিউড তারকা অনিল কাপুর ও কুনাল খেমু অভিনয় করেছেন।