ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনাভাইরাসের প্রভাবে লাগামহীন কাঁচাবাজার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 January, 2020, 4:49 PM

করোনাভাইরাসের প্রভাবে লাগামহীন কাঁচাবাজার

করোনাভাইরাসের প্রভাবে লাগামহীন কাঁচাবাজার

বিশ্বের কাঁচামালের বাজারেও প্রভাব ফেলেছে করোনাভাইরাস। সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় তিন মাসের মধ্যে তেলের দাম সবনিম্ন পর্যায়ে পৌঁছেছে। ফলে তেল উৎপাদন কমিয়ে দেয়ার সময়সীমা আরো দীর্ঘস্থায়ী করার পরিকল্পনা করতে হচ্ছে তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেককে। জুন পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে এবং পরিস্থিতির উন্নতি না হলে প্রয়োজনে সেটি আরো বাড়ানো হতে পারে।

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ তেল পরিশোধনকারী চীন বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। সুতরাং দেশটির অর্থনীতিতে যেকোনো ধরনের উপাদান সংকট দেখা দিলে অন্যান্য খাতেও এর ভয়াবহ প্রভাব পড়বে।

ভাইরাস সংক্রমণের কারণে এরইমধ্যে বড় ধাক্কা খেয়েছে চীনের বিমানপরিবহন খাত। উহানের প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার বেশ কয়েকটি দেশ চীনগামী বিমানের ফ্লাইট বাতিল করছে। ব্রিটিশ এয়ারওয়েজ, ইউনাইটেড এয়ারলাইন্স, এয়ার এশিয়া, ক্যাথে প্যাসিফিক, এয়ার ইন্ডিয়া ও ফিনএয়ার এরইমধ্যে চীনগামী বিমানের সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে। যেসব যাত্রী চীনে যাওয়ার জন্য বিমানের টিকেট কিনেছিলেন তাদের টাকা ফেরত দিচ্ছে অন্যান্য বিমানসংস্থাগুলোও।

ফলে এশিয়ায় জেট ফুয়েলের উৎপাদন ও দাম দুটোই কমে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিশোধনকারী ও তেল রফতানিকারকরা। এছাড়া চীনের অনেক এলাকায় যান চলাচল নিষিদ্ধ করায় গ্যাসোলিনের চাহিদাও ব্যাপক হারে কমে গেছে। এশিয়া অঞ্চলে এর স্বাভাবিক দাম কমে চার বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে দাঁড়িয়েছে।

শুধু তাই নয় দেশটির বিভিন্ন অফিস-শপিংমল বন্ধ রাখার সময়সীমা আরো দীর্ঘস্থায়ী করার ঘোষণার পর মঙ্গলবার পাম অয়েলের দাম আরো ১০ শতাংশ বেড়েছে। ভারতের পর চীনই পাম অয়েলের সবচেয়ে বড় আমদানিকারক।

এছাড়া, দেশটিতে কল-কারখানা বন্ধের সময়সীমা বাড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ধাতু (তামা, টিন, দস্তা) শিল্পও। বিশ্বের সর্বোচ্চ ধাতু ব্যবহারকারী দেশটিতে তামার দাম গত চার মাসের মধ্যে এখন সর্বনিম্ন।

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে চীনে প্রায় অর্ধেক আউটলেট বন্ধ ঘোষণা করেছে জনপ্রিয় মার্কিন কফি কোম্পানি স্টারবাকস। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত দুই হাজার আউটলেট বন্ধ রাখবে তারা।

একইভাবে ভ্রমণ ও আউটলেট খোলা রাখার সময়সীমা সীমিত করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল।

এছাড়াও চীনের অনেক প্রতিষ্ঠানই কর্মীদের বাসায় বসে কাজ করতে পরামর্শ দিয়েছে। অনেকেই ছুটি বাড়িয়েছে। কেউ ভাইরাস সংক্রমিত এলাকা ভ্রমণ করলে তাকে আপাতত কর্মস্থলে না আসার নির্দেশনা দেয়া হয়েছে। ভাইরাস সংক্রমণের কারণে সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জ ও দালিয়ান কমোডিটি এক্সচেঞ্জ বন্ধ রয়েছে।

তবে এমন অনিশ্চিত পরিস্থিতিতে ‘সেফ হ্যাভেন’ হয়ে উঠেছে স্বর্ণ। অন্য সবখানে ধস নামলেও গত তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে চলছে স্বর্ণের বাজার।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status