ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
লেগস্পিনার আর ১৪০ গতির বোলার কি একাদশে রাখতেই হবে?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 6 December, 2019, 10:51 AM

লেগস্পিনার আর ১৪০ গতির বোলার কি একাদশে রাখতেই হবে?

লেগস্পিনার আর ১৪০ গতির বোলার কি একাদশে রাখতেই হবে?

বাংলাদেশ দলে একজন বিশ্বমানের লেগস্পিনারের হাহাকার অনেক দিনের। সেই অর্থে খুব বেশি নেই ঘন্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করতে পারা পেসারও।

এতে যেমন সংকট তৈরি হচ্ছে বোলিং ডিপার্টমেন্টে, তেমন কিন্তু ব্যাটিংয়েও। লেগস্পিনারদের খেলতে বেগ পেতে হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। একইভাবে ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করা পেসারদের সামনে মাঝেমধ্যেই মুখ থুবড়ে পড়ছেন মুশফিক-মাহমুদউল্লাহরা।

এমন সংকট কাটাতে বিসিবি এবার অভিনব এক উদ্যোগ নিয়েছে। আসন্ন বিপিএলে প্রতি দলে একজন করে লেগস্পিনার এবং ১৪০ কিলোমিটারের বেশি গতির পেসার রাখা বাধ্যতামূলক করে দিয়েছে তারা।

কিন্তু বিপিএলের মতো এমন প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে একাদশে কি চাইলেই দুটি জায়গা বরাদ্দ রেখে দল সাজানো সম্ভব? অনেকেই মনে করছেন, এটা বাস্তবসম্মত চিন্তা নয়।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও অবশ্য নিশ্চিত নন, এভাবে দল সাজালে কি ধরনের ঝামেলা তৈরি হতে পারে। তবে আপাতত নিজেদের পরিকল্পনায় অনড় অবস্থান বিসিবির।

লেগস্পিনার আর ১৪০ গতির পেসার কি একাদশে সব দলকেই রাখতে হবে? এমন প্রশ্নে পাপনের জবাব, ‘গাইডলাইনটা এরকমই। একাদশে রাখতেই হবে। সবাইকে বলে দেয়া হয়েছে। তবে টুর্নামেন্ট না চললে বোঝা যাবে না। আমার ধারণা সবাই খেলাবে। নব্বই ভাগ ম্যাচেই খেলাবে।’

এবার বিপিএলে দেশি কোচ বলতে কেবল মোহাম্মদ সালাউদ্দীন। দেশের বর্তমান সময়ের অন্যতম দক্ষ ও কুশলী এ কোচ এবার ঢাকা প্লাটুনের দায়িত্ব পেয়েছেন। বাকি ৬ দলের কোচই বিদেশি।

বিদেশি কোচরা অগ্রাধিকার পাবে, এটা কি নির্ধারণ করে দেয়া হয়েছে? পাপন বলেন, ‘না, এটা তো স্পন্সরদের ইচ্ছে। কেউ চাইলে দেশি নিতে পারে, কেউ চাইলে বিদেশি নিতে পারে।’

লেগস্পিনারদের কথা যেমন ভাবা হয়েছে, দেশি কোচদেরও কি আরও একটু সুযোগ দেয়ার জায়গা তৈরি করে দেয়া যেতো না? এমন প্রশ্নে বিসিবি সভাপতির ব্যাখ্যা, ‘বিসিবির যদি হতো সবগুলো দল, তবে হতো। যেহেতু আমরা স্পন্সর নিয়েছি। তাই আমাদের তরফ থেকে কিছু করার নেই। বিদেশি কোচ নিতে হবে এমন বাধ্যবোধকতা তো নেই। তারা চাইলে দেশিও নিতে পারে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status