ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
জেনে নিন আজকের পেঁয়াজের বাজার দর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 19 November, 2019, 10:20 AM

জেনে নিন আজকের পেঁয়াজের বাজার দর

জেনে নিন আজকের পেঁয়াজের বাজার দর

পেঁয়াজ সিন্ডিকেটের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান জোরদার করেছে সরকার। স্থানীয় প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর বাজারে দ্রুত কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। অভিযানে কয়েকটি স্থানে বেশ কয়েকজনকে গ্রেপ্তার এবং জরিমানার খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর কৃষিমার্কেটে পেঁয়াজের দাম গতকালের তুলনায় কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমে ২১০ থেকে কোন কোন দোকানে ১৯০ টাকাও দাম রাখতে দেখো গেছে।

অন্যদিকে স্থানীয় দোকানে পেঁয়াজের দাম বাজারের তুলনায় কেজিতে ১০ টাকা বেশি। শ্যামলী, আদাবর, মোহাম্মদপুরের স্থানীয় দোকান ঘুরে এমনটাই দাম চোখে পড়ে।

এক দোকানদার বলেন, গতাকলের তুলনায় আজকে দাম কমেছে। আশা করছি আস্তে আস্তে কমে যাবে পেঁয়াজের দাম। আজ ১৯০ থেকে ২০০টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। তবে কয়েক যায়গাতে বেশি দামও নেয়া হচ্ছে।

গতকাল সোমবার (১৮ নভেম্বর) পুরান ঢাকার শ্যামবাজারের আড়তে দেশি ভালোমানের পেঁয়াজ ১৫০ থেকে ১৬০ টাকা, মিয়ানমারের পেঁয়াজ ১৫০ টাকা, মিয়ানমারের কিছুটা নিম্নমানের পেঁয়াজ ৮০ থেকে ১০০ টাকা, মিসর-তুরস্কের বড় আকারের পেঁয়াজ ১০০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। চট্টগ্রামের খাতুনগঞ্জের আড়তেও পেঁয়াজের দাম কেজিতে ১০০ টাকা কমার খবর পাওয়া গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status