ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
পেঁয়াজের মতো চাল নিয়ে কেলেঙ্কারি নয়: খাদ্যমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 17 November, 2019, 1:30 PM

পেঁয়াজের মতো চাল নিয়ে কেলেঙ্কারি নয়: খাদ্যমন্ত্রী

পেঁয়াজের মতো চাল নিয়ে কেলেঙ্কারি নয়: খাদ্যমন্ত্রী

চালকল মালিকদের উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, পেঁয়াজ নিয়ে অযথা একটা কেলেঙ্কারি হয়েছে। চাল নিয়ে পেঁয়াজের মতো এরকম যেন না হয়, সেজন্য আপনাদের ডেকেছি।

রোববার (১৭ নভেম্বর) রাজধানীর আব্দুল গণি রোডে খাদ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, কয়েকদিন ধরে পত্র-পত্রিকায় দেখছি চালের দাম বাড়ছে। তবে এখনও আমাদের মজুদ অনেক বেশি। পেঁয়াজের দামের মতো চালের দাম নিয়েও যেন কোনো সমস্যা না হয়, সহনীয় বাজার যেন অস্বাভাবিক পর্যায়ে চলে না যায়। বাজার সহনীয় রাখতে হবে। এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন।

তিনি আরও বলেন, ফাইন রাইসের (ভালোমানের চাল) দাম কিছুটা বেড়েছে, তবে দাম যেন অসহনীয় পর্যায়ে না যায়। চালের দাম কম থাকলেও আমাদের গোষ্ঠী উদ্ধার করা হয়, বাড়লেও গোষ্ঠী উদ্ধার করা হয়। এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন।

খাদ্যমন্ত্রী বলেন, ওএমএসের (খোলা বাজারের) চাল ডিলাররা নিতে চায় না, কারণ কম দাম। এ ব্যাপারে কোনো অনিয়ম থাকলে সেটা আমাদের জানাবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status