হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাচ্ছেন বিএনপির ২ নেতা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 17 November, 2019, 12:20 PM
হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাচ্ছেন বিএনপির ২ নেতা
বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাচ্ছেন। প্রতিনিধি দলে রয়েছেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন। আজ রোরবার তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন।
বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের প্রেস ইউংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, সম্পতি প্রধানমন্ত্রীর দিল্লি সফরে ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন চুক্তির ডকুমেন্ট চেয়ে চিঠি দিতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন পিএম অফিসে যাচ্ছেন।