ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
শিক্ষা উপমন্ত্রীর হুঁশিয়ারি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 17 November, 2019, 11:32 AM

শিক্ষা উপমন্ত্রীর হুঁশিয়ারি

শিক্ষা উপমন্ত্রীর হুঁশিয়ারি

বন্ধ ঘোষণা করা হলেও আন্দোলনকারীদের সমাবেশ আর কর্মসূচিতে শনিবারও উত্তাল ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দেলন নিয়ে কথা বলেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেন, ‘আন্দোলন সাংবিধানিক অধিকার কিন্তু অরাজকতা বা স্বেচ্ছাচারিতা করার কারো অধিকার নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গুটি কয়েক আন্দোলনকারীদের জন্য সাধারণ শিক্ষার্থীদের জীবন বিপন্ন হতে পারে না।’

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে সাভারের আশুলিয়ায় একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে তিনি এসব কথা বলেন।

নওফেল হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা বারবার বলেছি বিশ্ববিদ্যালয়কে অচল করার জন্য যারা বাইরের অপশক্তিকে সঙ্গে নিয়ে অরাজগতা সৃষ্টি করছে তাদের থেকে বিরত থাকুন। তদন্তের পরে আমরা তো একটি ব্যবস্থা নেবো অবশ্যই। কিন্তু এরআগে কারো অধিকার নেই যে শুধু অভিযোগের ভিত্তিতে ক্যাম্পাসের এই অচল অবস্থার সৃষ্টি করা। আমরা অবশ্যই দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত করবো।’

তিনি আরো বলেন, ‘গবেষণা ব্যতীত শিক্ষার মান ধরে রাখা কঠিন। এজন্য প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের কাছে অনুরোধ তারা যেন গবেষণার উপর বেশি জোর দেয়।’

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা উপমন্ত্রী। এতে সমাবর্তন বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিজ জোয়েন ওয়্যাগনার। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত হোসেন মোগল, ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কলা অনুষদের ডিন অধ্যাপক তাহমিনা আহমেদ প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status